বিশেষ পোস্ট

কাঁচা মরিচের সাত উপকারিতা


কাঁচা মরিচের উপকারিতা - kacha moricher upokarita
কাঁচা মরিচ

আমাদের পাতে ভাত, ডাল আর সাথে একটা কাঁচা মরিচ না হলে চলে? আবার মায়ের হাতের তরকারিতে শুকনো মরিচের ফোড়ন না দিলে স্বাদই আসে না। কিন্তু কখনো কি এই প্রশ্নটা করেছেন- স্বাস্থ্যের জন্য আসলে কোনটা বেশি ভালো? কাঁচা মরিচ নাকি শুকনো মরিচ?

অনেকেই ভাবে- দুইটাই তো মরিচ, যেটাই খাই না কেন উপকার তো একই হবে। কিন্তু বিজ্ঞান বলছে, একদমই না।শুকানোর প্রক্রিয়ায় মরিচের পুষ্টিগুণ কমে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুকনো মরিচের তুলনায় কাঁচা মরিচের স্বাস্থ্য উপকারিতা বেশি। কিছুক্ষেত্রে শুকনো মরিচ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়। এখানে কাঁচা মরিচের সাতটি উপকারিতা তুলে ধরা হলো।

১। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

কাঁচা মরিচকে ইমিউনিটি বুস্টার বলতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি শরীরের সাদা রক্তকণিকা বাড়ায়। ফলে সর্দি, কাশি, ভাইরাস জ্বর সহজে হয় না। শুকনো মরিচ রোদে শুকানোর ফলে ৯০ শতাংশ ভিটামিন সি নষ্ট হয়ে যায়।

২। ওজন কমায়

কাঁচা মরিচে ক্যালরি কম, কিন্তু ভালো পরিমাণে ফাইবার আছে। খেলে পেট ভরা লাগে। আবার ক্যাপসাইসিন ৮% পর্যন্ত বিপাক বাড়ায়। মানে বসে থাকলেও ক্যালরি বার্ন হয়।

৩। ডায়াবেটিস রোগীর সহায়ক

কাঁচা মরিচের গ্লাইসেমিক ইনডেক্স কম। রক্তে সুগার হুট করে বাড়ায় না। আর এতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

৪। ত্বক ও চুলের বন্ধু

কাঁচা মরিচে ভিটামিন সি, ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন একসাথে থাকায় ব্রণ দূর হয়, চুল পড়া কমে এবং ত্বকে কোলাজেন তৈরি হয়।

৫। হজমে সহায়ক

বিশ্বাস হচ্ছে না? অল্প কাঁচা মরিচ পেটের এনজাইম বাড়ায়। তবে বেশি খেলে উল্টো এসিডিটি হবে।

৬। ক্যানসার প্রতিরোধক

কাঁচা মরিচে থাকা লুটেইন ও জিয়াজ্যান্থিন শরীরের ফ্রি-র‍্যাডিক্যাল দূর করে। যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমে।

৭। মেজাজ ভালো করে

কাঁচা মরিচ খেলে মস্তিষ্কে এন্ডরফিন হরমোন রিলিজ হয়। এটাকে 'ফিল গুড' হরমোন বলা হয়। এই হরমোন মানসিক চাপ, দুশ্চিন্তা এবং বিষণ্নতা কমাতে দারুণ কার্যকর।

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য কেবল সচেতনতার জন্য, চিকিৎসা নয়। কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

Comments