- Get link
- X
- Other Apps
বিশেষ পোস্ট
- Get link
- X
- Other Apps
![]() |
| সকালে খালি পেটে ঠান্ডা পানি নয় |
ঘুম থেকে উঠেই আমরা কী করি? বেশিরভাগ মানুষের উত্তর একটাই- চায়ের কাপ হাতে নেওয়া। কেউ কেউ ওজন কমবে ভেবে খালি পেটে কলা বা কমলা খেয়ে নেয়। আবার অনেকে দই-চিড়া দিয়ে নাস্তা শুরু করে।
স্বাস্থ্যের জন্য ভালো হবে ভেবে আমরা সকালে এমন অনেক খাবার খাই যাকে ডাক্তাররা লাল কার্ড দেখাতে পারে। স্বাস্থ্যকর কিছু খাবারও সকালে ক্ষতিকারক হতে পারে। সকালে ৮-১০ ঘন্টার খালি পেট নিয়ে আমাদের ঘুম ভাঙ্গে। এই সময়ে আপনি যা-ই খাবেন সেটা সরাসরি আপনার রক্ত, পাকস্থলি আর হরমোনের উপর ইফেক্ট ফেলবে।
আজকে আমরা জানবো খালি পেটে কোন দশটি খাবার একদমই খাওয়া যাবে না। আর কেন খাওয়া যাবে না তার পিছনের সায়েন্সটাও।
সকালের প্রথম খাবার সবচেয়ে জরুরি কেন?
রাতে ঘুমানোর সময় আমাদের শরীর ফাস্টিং মোডে চলে যায়। সকালে কোর্টিসল হরমোন সবচেয়ে বেশি থাকে। এই হরমোন ব্লাড সুগার বাড়ায় আর শরীরকে এনার্জি দেয়।
এই সময়ে আপনি যদি ভুল খাবার খান, তাহলে ৩টা জিনিস হবে:
১। পাকস্থলির ক্ষতি: ৮ ঘন্টার খালি পেটে অ্যাসিড জমে থাকে। ভুল খাবার সেই অ্যাসিডকে আরও বাড়িয়ে দেয়।
২। ব্লাড সুগার স্পাইক: সকালে ইনসুলিন সেনসিটিভিটি কম থাকে। মিষ্টি খেলে ডায়াবেটিসের রিস্ক বাড়ে।
৩। পুষ্টি শোষণ কমে যায়: খালি পেটে কিছু খাবার খেলে তার পুষ্টি শরীর নিতে পারে না। উল্টা গ্যাস হয়।
খালি পেটে খাওয়া উচিত নয় এমন ১০টি খাবার হলো:
১। চা-কফি
এটা আমাদের সবচেয়ে বড় ভুল। ঘুম থেকে উঠেই চা না খেলে দিন শুরুই হয় না।
কেন নয়: চা-কফিতে ক্যাফেইন আর ট্যানিন থাকে। খালি পেটে এগুলি পাকস্থলির অ্যাসিড ৩০০% পর্যন্ত বাড়িয়ে দেয়। রেজাল্ট কি? গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বালা, এমনকি দীর্ঘদিনে পেটের ক্যান্সারের ঝুঁকি।
আর ক্যাফেইন ডিহাইড্রেশান করে। ঘুম থেকে উঠে শরীর এমনিতেই পানিশূন্য থাকে।
বদলে যা খাবেন: ২ গ্লাস কুসুম গরম পানি। সাথে আধা লেবুর রস। এটা লিভার ডিটক্স করে আর হজম শক্তি বাড়ায়।
২। কলা
কলা খেলে শক্তি পাওয়া যায়- এই কথা আংশিক সত্য।তবে সকালে কলা এড়িয়ে চলাই কল্যাণকর।
কেন নয়: কলায় পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম অনেক বেশি। খালি পেটে হঠাৎ করে এত ম্যাগনেসিয়াম রক্তে গেলে হার্টের উপর চাপ পরে। যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এটা রিস্কি।
আর কলার সুগার ফ্রুক্টোজ খালি পেটে ইনসুলিন স্পাইক করে।
বদলে যা খাবেন: ৫-৬টা ভেজানো কাঠবাদাম বা আখরোট। এতে ভালো ফ্যাট আর প্রোটিন আছে।
৩। টক ফল
কমলা, মাল্টা, আনারস, লেবু- ভিটামিন C এর জন্য আমরা এগুলো খাই। কিন্তু সময়টা ভুল।
কেন নয়: এই ফলগুলোতে সাইট্রিক অ্যাসিড আর ফ্রুক্টোজ দুইটাই আছে। খালি পেটে অ্যাসিড পাকস্থলির ভিতরের লাইনিং ক্ষয় করে। এটা গ্যাস্ট্রিক আর এসিড রিফ্লাক্সের মূল কারণ।
আর ফ্রুক্টোজ লিভারের উপর চাপ দেয়।
বদলে যা খাবেন: আপেল, পেয়ারা, পেঁপে। এই ফলগুলো ক্ষারীয় এবং ফাইবার বেশি।
৪। দই
ওজন কমানোর জন্য অনেকে সকালে দই-চিড়া খায়। আপনিও এই দলে থাকলে বের হয়ে আসুন।
কেন নয়: দইয়ে ল্যাকটোব্যাসিলাস নামে ভালো ব্যাকটেরিয়া থাকে। কিন্তু খালি পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তাই দই খেয়ে কোনো লাভই হয় না। উল্টা পেট ফাপা আর গ্যাস হয়।
বদলে যা খাবেন: নাস্তার ১ ঘন্টা পর দই খান। তখন পেটে খাবার থাকায় অ্যাসিড কম থাকে।
৫। মিষ্টি, চকলেট ও পেস্ট্রি
বাচ্চারা বা ডায়েট করা মানুষরা অনেক সময় সকালে মিষ্টি খেয়ে নেয়।
কেন নয়: সকালে ঘুম থেকে উঠে আমাদের ইনসুলিন লেভেল সবচেয়ে কম থাকে। এই সময়ে চিনি খেলে প্যানক্রিয়াসকে ডাবল কাজ করতে হয়। ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। মানে টাইপ-২ ডায়াবেটিসের রাস্তা খুলে যায়।
বদলে যা খাবেন: ২-৩টা খেজুর। এতে ন্যাচারাল সুগার + ফাইবার + আয়রন আছে।
৬। ঠান্ডা পানি
গরমে অনেকে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিন শুরু করে। এটা স্বস্তিদায়ক হতে পারে, কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়।
কেন নয়: ঘুম থেকে উঠে শরীরের তাপমাত্রা কম থাকে। এই সময়ে ঠান্ডা পানি খেলে পেটের হজমের এনজাইমগুলো জমে যায়। মেটাবলিজম ৪০% পর্যন্ত স্লো হয়ে যায়। ফলে সারাদিন ক্লান্তি লাগে।
বদলে যা খাবেন: কুসুম গরম পানি। এটা রক্ত সঞ্চালন বাড়ায় আর টক্সিন বের করে দেয়।
৭। ঝাল ও মসলাদার খাবার
অনেকে সকালে ভাজি-পরোটা বা ঝাল খিচুড়ি পছন্দ করে।
কেন নয়: খালি পেটে ক্যাপসাইসিন মানে মরিচের ঝাল পাকস্থলির মিউকাস লাইনিং জ্বালিয়ে দেয়। এটা IBS, গ্যাস্ট্রিক আর পেট ব্যাথার জন্য সরাসরি দায়ী।
বদলে যা খাবেন: ওটস, চিড়া বা সুজি।
৮। টমেটো
সালাদ বা স্যান্ডুইচে টমেটো দেয়া হয়।
কেন নয়: টমেটোতে ট্যানিক অ্যাসিড আছে। খালি পেটে এটা পাকস্থলির অ্যাসিডের সাথে রিয়েক্ট করে পাথরের মতো জেল তৈরি করে। এটা কিডনিতে পাথর হওয়ার একটা কারণ।
৯। শসা ও কাঁচা সবজি
ডায়েটের নামে অনেকে সকালে শসা-গাজর খায়।
কেন নয়: কাঁচা সবজিতে রাফ ফাইবার আর অ্যাসিড থাকে। খালি পেটে এটা বুক জ্বালা আর পেট ব্যথায় ভোগায়। গ্যাসও হয়।
১০। কোল্ড ড্রিংকস
অনেকে সকালে নাস্তার সাথে কোল্ড ড্রিংকস পান করে।
কেন নয়: কার্বোনেটেড ড্রিংকস পেটের রক্ত চলাচল স্লো করে দেয়। ফলে সারাদিন হজমে সমস্যা হয়। আর চিনি তো আছে।
সকালের একটি স্বাস্থ্যসম্মত রুটিন
ধাপ ১: ঘুম থেকে উঠে ০-১৫ মিনিট।
২ গ্লাস কুসুম গরম পানি পান করুন।
কাজ: শরীর ডিটক্স, মেটাবলিজম চালু, কোষ্ঠকাঠিন্য দূর।
ধাপ ২: ১৫-৪৫ মিনিট।
৫টা ভেজানো বাদাম + ২টা খেজুর + ১টা আপেল খান।
কাজ: এনার্জি, ফাইবার, ভালো ফ্যাট।
ধাপ ৩: ৪৫-৯০ মিনিট পর - প্রধান নাস্তা।
ডিম + রুটি/ওটস + সবজি খেতে পারেন।
কাজ: প্রোটিন, কমপ্লেক্স কার্ব।
Golden Rule: পানি > ফাইবার > প্রোটিন > কার্ব।
কারা সবচেয়ে বেশি রিস্কে আছে?
১। গ্যাস্ট্রিকের রোগী: তাদের জন্য চা, কফি, টক ফল একদম বিষ।
২। ডায়াবেটিসের রোগী: সকালে মিষ্টি আর কলা খেলে সুগার স্পাইক হবে।
৩। কিডনির রোগী: কলা ও টমেটো এদের জন্য বিপদ।
৪। যারা ওজন কমাতে চান: ঠান্ডা পানি আর মিষ্টি তাদের মেটাবলিজম নষ্ট করবে।
শেষ কথা
সকালের নাস্তাকে বলে "Break The Fast"। মানে রাতের লম্বা উপবাস ভাঙা। তাই প্রথম খাবারটা হতে হবে ওষুধের মতো। আজ থেকে এসব খাবার সকাল ১০টা পর্যন্ত বাদ দিন। শুধু ৭ দিন ট্রাই করেন। আপনি নিজেই বুঝবেন আপনার পেট কত হালকা লাগছে, গ্যাস কমে গেছে, আর সারাদিন এনার্জি কেমন থাকে।
ডিসক্লেইমার: এই তথ্য সাধারণ জ্ঞানের জন্য। কোনো রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার খাবেন।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment