বিশেষ পোস্ট

পেটের গ্যাস কমানোর পাঁচ উপায়

 

আদা ও পুদিনা
আদা ও পুদিনা- গ্যাস কমানোর প্রাকৃতিক সমাধান


পেটের গ্যাস, বুক জ্বালা আর টক ঢেকুরে অনেকেই ভোগেন।ভাজাপোড়া ও রেস্টুরেন্টের খাবার খেলে ভোগান্তি যে কোন মাত্রায় পৌঁছে তা না বললেও চলে।এমতাবস্থায় পেটের গ্যাস কমানোর প্রয়োজন পড়ে।এখানে ওষুধ না খেয়েও রান্নাঘরের জিনিস দিয়েই তাৎক্ষণিক আরাম পাওয়ার পাঁচটি সহজ উপায় উল্লেখ করা হলো।

১। আদা চা

আদা হজমে সাহায্য করে। ১ কাপ গরম পানিতে কয়েক টুকরা আদা ফুটিয়ে মধু দিয়ে খান। খাওয়ার পর গ্যাস কমবে।

২। জিরা পানি

১ চামচ জিরা ১ গ্লাস পানিতে ফুটিয়ে হালকা ঠান্ডা করে খান। এটা গ্যাস কমাতে দারুন কাজ করে।

৩। পুদিনা পাতা

খাওয়ার পর ৫-৬ টা পুদিনা পাতা চিবিয়ে খান। এসিডিটি কমে যাবে।

৪। হিং ও লবণ

হালকা গরম পানিতে এক চিমটি হিং + বিট লবণ মিশিয়ে খেলে পেট ফাঁপা কমে।

৫। সঠিক নিয়মে পানি পান

খাওয়ার ৩০ মিনিট আগে ও পরে পানি খান। খাওয়ার সময় বেশি পানি খেলে গ্যাস বাড়ে।

যেসব খাবার এড়িয়ে চলবেন  

বেশি তেল-মসলা, ভাজাপোড়া, কোল্ড ড্রিংকস ও খালি পেটে চা এড়িয়ে চলবেন।

এগুলি প্রাথমিক উপায়। সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হোন।

ডিসক্লেইমার: এই তথ্য শুধু সাধারণ জ্ঞান বা সচেতনতার জন্য, চিকিৎসা নয়। কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

Comments