- Get link
- X
- Other Apps
বিশেষ পোস্ট
- Get link
- X
- Other Apps
![]() |
| হঠাৎ ঝাপসা দেখছেন? ডায়াবেটিস না তো? |
ডায়াবেটিস মানেই শুধু ঘন ঘন প্রস্রাব আর তৃষ্ণা না। শরীরে সুগার বাড়লে অনেক "অদ্ভুত" সিগন্যাল দেয় যেগুলো আমরা অন্য রোগ ভেবে ভুল করি। ডাক্তাররা একে বলে "Silent Symptoms"। সময়মতো ধরতে না পারলে চোখ, কিডনি ও হার্টের ক্ষতি হয়ে যায়।
ডায়াবেটিসের আনকমন উপসর্গ
এখানে ডায়াবেটিসের ৯টি অদ্ভুত উপসর্গ দেয়া হলো যা অবহেলা করা উচিত নয়:
১। হঠাৎ ঝাপসা দেখা
ব্লাড সুগার ওঠানামা করলে চোখের লেন্স ফুলে যায়। ১ ঘন্টা কম্পিউটার দেখার পর ঝাপসা লাগে? চশমার পাওয়ার বারবার চেঞ্জ হচ্ছে? এটা ডায়াবেটিসের প্রথম সিগন্যাল হতে পারে।
২। কানে শোঁ শোঁ শব্দ
রিসার্চে দেখা গেছে ডায়াবেটিস রোগীদের কানে রিং হওয়ার সমস্যা ২ গুণ বেশি। নার্ভ + রক্তনালীর ক্ষতির কারণে হয়। দুর্ঘটনা ছাড়াই কানে শোঁ শোঁ শব্দ অথবা অন্যকোনো আওয়াজ হলে ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন।
৩। ঘনঘন ছত্রাক সংক্রমণ
মেয়েদের গোপন স্থানে চুলকানি, পুরুষদের পায়ের আঙুলে ছত্রাক ও মুখে থ্রাশ ডায়াবেটিসের ইঙ্গিত দিতে পারে। সুগার বেশি থাকলে ছত্রাক খুব দ্রুত বাড়ে।
৪। ত্বকে কালো দাগ
গলা, বগল ও কনুই কালো মখমলের মতো হয়ে যাচ্ছে? এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় বাহ্যিক চিহ্ন।ডায়াবেটিস প্রি-স্টেজেও হয়।
৫। হজমে সমস্যা
খাবার হজম হতে দেরি হচ্ছে, একটু খেলেই পেট ভরা লাগে? এ সমস্যাকে গ্যাস্ট্রোপ্যারেসিস বলে। হাই সুগার পেটের নার্ভ নষ্ট করে দেয়। ফলে খাবার আটকে থাকে।
৬। হঠাৎ কম গন্ধ পাওয়া
কফির গন্ধ, রান্নার গন্ধ আগের মতো লাগছে না? ডায়াবেটিস নাকের স্নায়ু দুর্বল করে দেয়।
৭। রাতে পায়ে জ্বালাপোড়া
রাত ১২টার পর পায়ের তলা জ্বলে? সুঁই ফোটার মতো লাগে? এটা "Diabetic Neuropathy" হতে পারে। সুগার নার্ভ কেটে দেয়। শুরুতে রাতেই বেশি হয়।
৮। মাড়ি ফোলা
বার বার ডেন্টিস্টের কাছে যেতে হচ্ছে? ডায়াবেটিসে মুখের ইনফেকশন সহজে সারে না। মাড়ি থেকে রক্ত পড়া, ফুলে যাওয়া ও শ্বাসে দুর্গন্ধ ডায়াবেটিস জনিত সংক্রমণ হতে পারে।
৯। মুড সুইং
কোনো কারণ ছাড়াই রেগে যাওয়া ও মনোযোগ ধরে রাখতে না পারা মুড সুইং ও ব্রেইন ফগের নির্দেশক হতে পারে। ব্রেইনের জ্বালানী গ্লুকোজ ঠিকমতো না পেলে এমন হয়।
কখন টেস্ট করাবেন?
উপরের ৩টার বেশি উপসর্গ মিললে দেরি না করে এই ২টা টেস্ট করুন:
১। Fasting Blood Sugar - খালি পেটে
২। HbA1c - গত ৩ মাসের এভারেজ সুগার
মনে রাখবেন, এই উপসর্গগুলো থাইরয়েড, ভিটামিন B12 এর অভাবেও হয়। তাই নিজে নিজে ডায়াবেটিস ভেবে নিবেন না। কিন্তু উপেক্ষাও করবেন না। কারণ ডায়াবেটিস ধরতে ৫-৭ বছর লেগে যায়। ততদিনে অর্গান ড্যামেজ শুরু হয়ে যায়।
Disclaimer: এটা শুধু সচেতনতার জন্য। কোনো ওষুধ বা ডোজের জন্য ডাক্তারের পরামর্শ নিন।

Comments
Post a Comment