বিশেষ পোস্ট

ব্রেইন আপডেট আছে তো?

 

ব্রেইন আপডেটের অনুষঙ্গ বই
বই পড়ুন, ব্রেইন আপডেট করুন

কেবল ফোনের সফটওয়্যার বা অ্যাপস নয়, আপনার ব্রেইনও আপডেট চায় কিন্তু! ফোনের মতো ব্রেইনও স্লো হয়ে যায়। ভুলে যাওয়া, ফোকাস না করা, কাজে এনার্জি না পাওয়া - সবই ব্রেইন ওভারলোডের লক্ষণ। টেনশন নিয়েন না। ব্রেইন মাসল এর মতো। একে ট্রেইন করলেই শার্প হয়। 

ব্রেইনের কার্যক্ষমতা ২× করার পাঁচ উপায়

১। ঘুম - ব্রেইনের চার্জার

রাত ১টা - ৩টা এই সময়ে ব্রেইন নিজেকে রিপেয়ার করে। ৭-৮ ঘন্টা ঘুম না হলে মেমোরি ৪০% কমে যায়। স্ক্রিন অফ করে নির্দিষ্ট সময়ে ঘুমান।

২। পানি + ওমেগা ৩ = ব্রেইনের তেল

ব্রেইনের ৭৩% ই পানি। ১% ডিহাইড্রেশন = ফোকাস ১০% কম। খাদ্যতালিকায় বাদাম, মাছ, চিয়া সিড রাখুন। এগুলো ব্রেইনের খাবার।

৩। ২০ মিনিট হাঁটা = ব্রেইনের জিম

হাঁটলে ব্রেইনে BDNF নামের একটা হরমোন বের হয়। এটা নতুন ব্রেইন সেল বানায়। মেমোরি + লার্নিং স্পিড বাড়ায়।

৪। ডিজিটাল ডিটক্স- ব্রেইনকে ব্রেক দিন

সারাদিন নোটিফিকেশন = ব্রেইন ক্লান্ত। প্রতিদিন ১ ঘন্টা ফোন ছাড়া থাকুন। বই পড়ুন, লিখুন। ফোকাস পাওয়ার বাড়বে।

৫। ব্রেইনের এক্সারসাইজ- নতুন কিছু শিখুন

একই কাজ করলে ব্রেইন অলস হয়। নতুন ভাষা, দাবা, ধাঁধা শিখুন। ব্রেইনে নতুন নিউরন কানেকশন তৈরি হবে।

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য কেবল সচেতনতার জন্য, চিকিৎসা নয়। কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

Comments