বিশেষ পোস্ট

চোখের সুরক্ষায় ব্লু লাইট ফিল্টারিং চশমা

 

ব্লু লাইট ফিল্টারিং চশমা
চোখের সুরক্ষায় ব্লু লাইট ফিল্টারিং চশমা

আজকাল মোবাইল, ল্যাপটপ, টিভি ছাড়া একটা দিনও কল্পনা করা যায় না। কিন্তু জানেন কি, এই স্ক্রিনগুলো থেকে বের হওয়া ব্লু লাইট আপনার চোখ এবং ঘুমের বারোটা বাজিয়ে দিচ্ছে? এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান হলো, ব্লু লাইট ফিল্টারিং চশমা। তাহলে চলুন জেনে নেয়া যাক ব্লু লাইট ফিল্টারিং চশমার উপকারিতা সম্পর্কে। 

১। চোখের চাপ কমায়

টানা ৮ ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ জ্বালাপোড়া, ঝাপসা দেখা, মাথা ব্যথা হয়। একে বলে Computer Vision Syndrome। ব্লু লাইট চশমা ক্ষতিকর নীল আলোর ৪০-৫০ শতাংশ পর্যন্ত ব্লক করে দেয়। ফলে চোখের উপর চাপ অনেক কমে যায়।

২। ভালো ঘুমে সাহায্য করে

রাত ১০টার পর মোবাইল ঘাটেন? ব্লু লাইট আমাদের ব্রেইনকে বোঝায়- এখনো দিন। ফলে ঘুমের হরমোন মেলাটোনিন তৈরি বন্ধ হয়ে যায়। ব্লু লাইট চশমা পরলে ব্রেইন বুঝতে পারে- এখন রাত। তাই ঘুম দ্রুত আসে এবং গভীর হয়।

৩। মাথাব্যথা ও মাইগ্রেন কমায়

অনেকের স্ক্রিন দেখলেই মাইগ্রেন শুরু হয়। গবেষণায় দেখা গেছে, ব্লু লাইট মস্তিষ্কের স্নায়ুকে উত্তেজিত করে। ফিল্টারিং চশমা এই ট্রিগার কমিয়ে দেয়।

৪। চোখের রেটিনার সুরক্ষা দেয়

বেশি মাত্রার ব্লু লাইট দীর্ঘদিন চোখে লাগলে রেটিনার কোষ ড্যামেজ হতে পারে। এটা ভবিষ্যতে Macular Degeneration এর ঝুঁকি বাড়ায়। চশমা একটা প্রোটেকশন লেয়ার হিসেবে কাজ করে।

৫। ফোকাস ও প্রোডাক্টিভিটি বাড়ায়

চোখ ক্লান্ত না হলে কাজে মনোযোগ বেশি থাকে। প্রোগ্রামার, ফ্রিল্যান্সার, স্টুডেন্ট যারা সারাদিন স্ক্রিনে কাজ করে তাদের জন্য এটা মাস্ট।

৬। শিশুদের চোখের নিরাপত্তা দেয়

বাচ্চাদের চোখের লেন্স বড়দের চেয়ে বেশি ব্লু লাইট শোষণ করে। অনলাইন ক্লাস + কার্টুনের জন্য বাচ্চাদের জন্য ব্লু লাইট চশমা এখন খুব দরকারি।

৭। চোখ শুকিয়ে যাওয়া রোধ করে

স্ক্রিন দেখার সময় আমরা স্বাভাবিকের চেয়ে ৫ গুণ কম চোখের পলক ফেলি। ব্লু লাইট চশমা চোখের আরাম দেয়, তাই পলক নরমাল হয় এবং চোখ শুকায় না।

চশমা কেনার সময় ৩টি বিষয় দেখবেন

১। Blue Light Blocking %:  ৩৫% - ৫০% ব্লক করে এমন কিনবেন।

২। Anti-Glare Coating:  সাথে থাকলে রিফ্লেকশন কমবে।

৩। UV Protection: দিনে বাইরে পরলে UV400 আছে কিনা দেখবেন।

সতর্কতা: ব্লু লাইট চশমা ম্যাজিক না। ২০-২০-২০ রুল মানুন। প্রতি ২০ মিনিটে ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকান।

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য কেবল সচেতনতার জন্য, চিকিৎসা নয়। কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

Comments