- Get link
- X
- Other Apps
বিশেষ পোস্ট
- Get link
- X
- Other Apps
![]() |
| ভেগাস নার্ভ হ্যাক স্ট্রেস কমায় |
মাথা গরম? টেনশনে বুক ধরফর করছে? পরীক্ষা/অফিসের প্রেজেন্টেশনের আগে হাত-পা কাঁপছে? এমতাবস্থায় ওষুধ না খেয়েও ১ মিনিটে নিজেকে কুল করতে পারবেন। সিক্রেটটা আপনার শরীরের ভিতরেই আছে - Vagus Nerve!
Vagus Nerve আসলে কি? এটাকে বলে শরীরের ব্রেক প্যাডেল। এটা আপনার ব্রেইন থেকে পেট পর্যন্ত গেছে। কাজ কি? যখনই আপনি স্ট্রেসে থাকেন, এই নার্ভ সিগন্যাল দিয়ে হার্টবিট কমায়, ব্লাড প্রেসার নরমাল করে আর ব্রেইনকে বলে-রিল্যাক্স! সমস্যা হলো, আমরা স্ট্রেসে থাকলে এই নার্ভ একটিভ হয় না।
সুখবর হলো, ৬০ সেকেন্ডে Vagus Nerve-কে সক্রিয় করার কৌশল রয়েছে। এখানে তিনটি Vagus Nerve Hack দেয়া হলো।
১। Cold Water Splash - ১৫ সেকেন্ড
মুখে, ঘাড়ে, কব্জিতে ঠান্ডা পানির ঝাপটা দিন। এটা কেন কাজ করে? এটাকে বলে Diving Reflex। ঠান্ডা পানি পেলেই Vagus Nerve অটো অন হয়ে হার্টবিট স্লো করে দেয়।
২। 4-7-8 Breathing - ৩০ সেকেন্ড
√ ৪ সেকেন্ড নাক দিয়ে শ্বাস নিন
√ ৭ সেকেন্ড ধরে রাখুন
√ ৮ সেকেন্ড মুখ দিয়ে ছাড়ুন
কেন কাজ করে? লম্বা করে শ্বাস ছাড়লে পেটের Vagus Nerve-এ চাপ পড়ে। ব্রেইন বুঝে যায়, বিপদ নাই!
৩। Gargle - ১৫ সেকেন্ড
জোরে জোরে কুলি করেন। এটা কেন কাজ করে? গলা আর ভয়েস বক্সের পিছনেই Vagus Nerve থাকে। ভাইব্রেশন হলেই এটা স্টিমুলেট হয়।
রোজ করলে কি লাভ?
১। অ্যাংজাইটি ৪০% পর্যন্ত কমে
২। ঘুম ভালো হয়
৩। ফোকাস বাড়ে
৪। হজম ভালো হয়
ডাক্তাররা বলেন- যাদের Panic Attack হয়, তাদের Vagus Nerve দুর্বল। এই ৩টা হ্যাক রোজ ২ বার করলে নার্ভ স্ট্রং হয়।
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য কেবল সচেতনতার জন্য, চিকিৎসা নয়। কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

Comments
Post a Comment